বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুই গোলে পিছিয়ে থেকেও ইউরোপিয়ান ট্রফি জিতলো পিএসজি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:৪৩ AM

ইতালির উদিনে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপ ফাইনালে দুই গোলের পিছিয়ে থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে নতুন শিরোপা জিতেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্লু এনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৯০ মিনিটের খেলা ২-২ গোলে ড্রয়ে শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় লুইস এনরিকের শিষ্যরা। এ জয়ে পিএসজি তাদের সংগ্রহে আরও একটি বড় ইউরোপিয়ান ট্রফি যুক্ত করলো।

ম্যাচের শুরু থেকেই বল দখল ছিল পিএসজির হাতে, তবে প্রথম গোল আসে টটেনহ্যামের পক্ষ থেকে। ৩৯ মিনিটে মিকি ফন দে দুর্দান্ত হেডে স্কোর উদ্বোধন করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই টটেনহ্যাম আক্রমণ আরও তীব্র করে, ৪৮ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো পেদ্রো পারোর ফ্রি-কিক থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোলে পিছিয়ে পড়েও পিএসজি হাল ছাড়েনি। ম্যাচের ৮৫তম মিনিটে কাং ইন লির গোলে এগিয়ে আসে প্যারিসিয়ানরা। তবে সমতা ফেরানো হয় ৯৪ মিনিটে, যখন রামোস বোমা হেডে ২-২ করে দেন।

টাইব্রেকারে পিএসজি’র গোলরক্ষক লুকা শেভালিয়ের অসাধারণ পারফরম্যান্সে জয় নিশ্চিত হয়। পিএসজি গত মৌসুমের ট্রেবল জয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে সুপার কাপ নিজেদের করে নিল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পিএসজি   ইউরোপিয়ান ট্রফি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close