প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:০১ AM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কোনাবাড়ী গ্রামে গলায় চানাচুর আটকে যাওয়ার কারণে ১১ মাস বয়সী সুমাইয়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে পৌর এলাকার কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার দিনমজুর সাইদুল রহমানের মেয়ে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশু সুমাইয়াকে সঙ্গে নিয়ে তার মা সকালে নানি বাড়ি বেড়াতে যায়। রাতে বিছানায় বসিয়ে শিশুটির মা ঘরে কাজ করতে ছিল। এসময় শিশুটি বিছানায় পড়ে থাকা চানাচুর মুখে দেয়। যা তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে গলায় আটকে যাওয়া চানাচুর বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মাসুদুর রহমান বলেন, ‘গলায় খাবার আটকে পড়া সুমাইয়া নামে এক শিশু রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার বাবা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’
স্বদেশ প্রতিদিন/এমএম