শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:২৭ পিএম

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেবেল ছাড়া প্যাকেটজাত খাদ্য সরবরাহ এবং অনিবন্ধিতভাবে খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে নরসিংদী ডিসি রোড ও স্টেশন রোড এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা মরিয়ম।

প্রথমে সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত পদ্ধতিতে মোড়কীকরণ ও লেবেল ছাড়া প্যাকেটজাত খাবার সরবরাহ করছে এবং অনিবন্ধিতভাবে খাদ্য প্রস্তুত ও বিক্রি করছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২(ক), ৩৩ ও ৩৯ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

পরে রেলওয়ে স্টেশন রোডের ‘রমেশ পোদ্ধার সুইট মিটে’ অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি এবং অনিবন্ধিতভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে একই আইনের ৩৩ ও ৩৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে দোকান মালিক অসুস্থ হয়ে পড়ায় জরিমানার অর্থ পরিশোধের জন্য এক সপ্তাহের সময় দেয়া হয়।

অভিযানে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ওমর আলী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  খাদ্য আইন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close