প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৪১ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ৫:৪২ PM

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি ইউসুফ হাওলাদার (২৫)-কে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে খুলনার আলমনগর এলাকা থেকে তাকে আটক করে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল।
পুলিশ জানায়,বুধবার (৬ আগস্ট ) ইউসুফকে মাদক মামলায় গ্রেফতার করে খালিশপুর থানা পুলিশ। চিকিৎসার প্রয়োজনে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে মেডিসিন ওয়ার্ডে ও পরে প্রিজন সেলে রাখা হয়। তবে পরের দিন ৭ আগস্ট (বৃহস্পতিবার) ভোর রাতে ইউসুফ প্রিজন সেল থেকে পালিয়ে যান।’
পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে তার বিরুদ্ধে দুইটি মামলা রুজু করা হয়।
বুধবার (১৩ আগষ্ট) দুপুর ১ টার সময় খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর আলমনগর এলাকা হতে ইউসুফ হাওলাদার (২৫)কে পুনরায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম