বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন কর্মীদের ব্র্যাকের মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দিতে ব্র্যাক ব্যাংকের ভিন্ন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ৫:৪১ PM
 এই ভিজিট কর্মীদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে মূল্যবোধ, সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে তুলতে অবদান রাখছে।

এই ভিজিট কর্মীদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে মূল্যবোধ, সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে তুলতে অবদান রাখছে।

বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের সহযোগিতায় ব্র্যাক ব্যাংক একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকে নিয়োগপ্রাপ্ত নতুন কর্মীদের ব্র্যাকের মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দিতে ফিল্ড ভিজিটের আয়োজন করা হয়।

এই উদ্যোগের ফলে ব্যাংকটির নতুন কর্মীরা দেশের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে ব্র্যাকের পরিচালিত কমিউনিটি-ভিত্তিক কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান।

বর্তমানে প্রতি মাসে নতুন কর্মীদের নিয়ে দুটি করে এক্সপোজার ভিজিটের আয়োজন করা হচ্ছে, যেখানে প্রতি মাসে ৮০ জন করে বছরে প্রায় ১,০০০ জন কর্মী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এছাড়াও, প্রতি বছর দুবার করে লিডারশিপ টিমের জন্যও এই ভিজিটের আয়োজন করা হয়। এমন ভিজিটের মাধ্যমে নতুন কর্মীরা ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কৌশল সম্পর্কে জানার সুযোগ পান।

এই উদ্যোগটির উদ্দেশ্য হলো, ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের মাঝে সেতুবন্ধনকারী প্রতিষ্ঠাকালীন ভিশনের সাথে সবাইকে পরিচিত করা। মাঠপর্যায়ের এমন ভিজিটের মাধ্যমে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু সহনশীলতা, জীবনমান উন্নয়ন ইত্যাদি বিষয়ে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন সরাসরি দেখার সুযোগ পান।

এসব ভিজিটের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের কর্মীরা কীভাবে ব্যাংকটির আর্থিক সেবা ব্র্যাকের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে যুক্ত হয়ে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে, সে বিষয়ে জানতে পারেন। ব্যাংকটির কর্মীরা বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপটে ব্র্যাকের ভূমিকা সম্পর্কে আরও সুস্পষ্টভাবে জানার সুযোগ পান। বিভিন্ন কমিউনিটির সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যাংকটির মিশনকে আরও মানবিক করে তুলতে সহায়তা করছে, যা দেশে আর্থিক সেবার প্রভাবকে আরও দৃশ্যমান করে তুলতে ভূমিকা রাখছে।

এই ভিজিট কর্মীদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে মূল্যবোধ, সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে তুলতে অবদান রাখছে।

প্রতিটি ভিজিট অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত থাকে, যেখানে রয়েছে পরিচিতিমূলক ব্রিফিং, কর্মসূচি-ভিত্তিক ওরিয়েন্টেশন এবং দুটি ভিন্ন জায়গায় দিনব্যাপী ফিল্ড ভিজিটের অভিজ্ঞতা। ব্র্যাকের সমন্বিত উন্নয়ন মডেল সম্পর্কে জানার মাধ্যমে কর্মীরা ক্রস-সেক্টরাল সল্যুশন সম্পর্কে ধারণা লাভ করেন, যা গ্রাহকদের ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে তাদের সহায়তা করে।

অনবোর্ডিং প্রক্রিয়ায় মাঠ পর্যায়ের ভিজিট অন্তর্ভুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক একটি মূল্যবোধ-নির্ভর ওয়ার্কফোর্স গঠনের ব্যাপারে ব্যাংকটির প্রতিশ্রুতি আরও জোরদার করেছে। এই উদ্যোগ ব্যাংকটির সেবাগ্রহণকারী গ্রাহকদের সম্পর্কে কর্মীদের ধারণা লাভের সুযোগ প্রদান করে, যা ব্যাংকটির গ্রাহকসেবার উন্নয়নেও সহায়তা করছে।

এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের ইন্টার্নাল কালচারের উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে আর্থিক সেবার সাথে যুক্ত করার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করছে।

মিডিয়া যোগাযোগঃ

মোহাম্মদ আব্দুর রহিম 
ব্র্যাক ব্যাংক পিএলসি. 
ই-মেইল: [email protected]
টেলিফোন: +88 01730704702


ব্র্যাক ব্যাংক পিএলসি:

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে 'BRACBANK' প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ২৮৫টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  নতুন কর্মী   ব্র্যাক   মূল্যবোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close