শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১২:৪১ পিএম
কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অটোরিকশা চালক-কে  কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ বুধবার (১৩ আগস্ট) ভোরের দিকে এখলাছপুর লঞ্চঘাটের রাস্তায় মিন্টুর দোকানের উত্তর পাশে এই ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান অভি (৩৫) এখলাছপুর গ্রামের কাজী বাড়ির মৃত ফজলুল হক কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি কয়েকদিন পর পর এলাকায় আসতেন। ঘটনার ৪-৫ দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর (৩৫) সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। 

নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

বুধবার ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ব্যবসার কাজে এখলাছপুর লঞ্চ ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভির বন্ধু নুর আলম ব্যাপারী জানান, ঘটনার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে তাকে কল দিয়ে নাহিদ জানায়, অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলব। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায় বলে তিনি দাবি করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবির বলেন, “নিহত ব্যক্তির শরীরের বিভিন্নস্থানে জখম ও ডান চোখের ওপর মাথায় গুলির চিহ্ন রয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   অটোরিকশা   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close