বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
আন্তর্জাতিক নেকড়ে দিবস আজ
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:২৫ AM
ফাইল ছবি

ফাইল ছবি

আজ ১৩ আগস্ট, আন্তর্জাতিক নেকড়ে দিবস। বিশ্বজুড়ে বন্যপ্রাণী ‘নেকড়ে’ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব তুলে ধরতে দিনটি পালন করা হয়।

নেকড়ে খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকা শিকারী প্রাণী হিসেবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা অন্যান্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে এবং বাস্তুতন্ত্রে ইতিবাচক প্রভাব ফেলে। এ দিবসের উদ্দেশ্য হলো—নেকড়েকে নিয়ে ভুল ধারণা দূর করা, তাদের আবাসস্থল রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো এবং নেকড়ের জীবনযাত্রা ও পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণা ও শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করা।

বাংলাদেশে বর্তমানে নেকড়ে বিলুপ্ত হলেও একসময় ‘ইন্ডিয়ান গ্রে উলফ’ বা ‘ভারতীয় ধূসর নেকড়ে’ এখানে পাওয়া যেত। নির্বিচারে হত্যার ফলে ১৯৪০ সালের দিকে এ প্রাণী বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) তথ্যমতে, সর্বশেষ ১৯৪৯ সালে দেশে ধূসর নেকড়ে দেখা গিয়েছিল।

তবে প্রায় ৮০ বছর পর ২০১৯ সালের জুনে সুন্দরবনের নিকটবর্তী একটি গ্রামে একটি ধূসর নেকড়ের দেখা মেলে। কিন্তু গবাদিপশু আক্রমণের অভিযোগে সেটিকে পিটিয়ে হত্যা করা হয়। ধারণা করা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের বনাঞ্চল থেকে এটি বাংলাদেশে চলে এসেছিল।

তথ্যসূত্র: ইকো ক্যালেন্ডার


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক   নেকড়ে   দিবস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close