বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
তারেক মাসুদ ও মিশুক মনিরের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই দুই গুণী। ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখতে সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জ গিয়েছিলেন তারা। ফেরার পথে ঘটে দুর্ঘটনা, যা কেড়ে নেয় তাদের জীবন।

তারেক মাসুদের হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র নতুন দিগন্তের সূচনা করে। দেশ-বিদেশে সম্মান ও মর্যাদা এনে দিয়েছেন বাংলা সিনেমাকে। তিনি ছিলেন ‘সিনেমার ফেরিওয়ালা’—যিনি চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মাঝে আলো ছড়িয়ে গেছেন আমৃত্যু। তাঁর উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে আদম সুরত, মুক্তির গান, মুক্তির কথা, নরসুন্দর এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ে, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে।

আশফাক মিশুক মুনীর ছিলেন বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রগ্রাহক। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান মিশুক মুনীর দীর্ঘদিন দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি এটিএন নিউজের নির্বাহী পরিচালক ছিলেন। ‘রানওয়ে’ চলচ্চিত্রের প্রধান চিত্রগ্রাহক হিসেবেও যুক্ত ছিলেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  তারেক মাসুদ   মিশুক মনির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close