শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হয়ে নিখোঁজ, বিকাশকর্মীর লাশ মিলল নদীতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোনার আটপাড়ায় সাড়ে ১২ লাখ টাকা নিয়ে নিখোঁজ হওয়া এক বিকাশকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মগড়া নদী থেকে হাত বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

এর আগে, গত রবিবার সকালে জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন তিনি। বিকাল ৩টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিজন মিয়া জেলা শহরের বিকাশ অফিসে কর্মরত ছিলেন। গত রবিবার সকালে অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর বিকাল ৩টার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতেই পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার বিকেলে স্থানীয়রা নদীতে অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, “লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নেত্রকোনা   বিকাশকর্মী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close