মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বেলুচ আর্মিকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:২৮ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে বিএলএ, যা পাকিস্তান সেনাবাহিনীর জন্য বিরাট সমস্যার সৃষ্টি করেছে। সম্প্রতি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফরের সময়ই মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “পররাষ্ট্র মন্ত্রণালয় বেলুচিস্তান লিবারেশন আর্মিকে (বিএলএ) ‘ফরেইন টেরোরিস্ট অরগানাইজেশন’ (এফটিও) হিসেবে এবং এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে ‘স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট অরগানাইজেশন’ (এসডিজিটি) হিসেবে তালিকাভুক্ত করেছে।”

২০১৯ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই বিএলএকে এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। ২০২৪ সালে করাচি বিমানবন্দরের কাছে ও বেলুচিস্তানের গাওদার বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালানোর দায় বিএলএ-এর ওপর ছিল।

আরও পরে, ২০২৫ সালের মার্চে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেস দখল করে ৩১ জন বেসামরিক নাগরিককে হত্যা এবং ৩০০ যাত্রীকে জিম্মি করার ঘটনায় বিএলএ ও মাজিদ ব্রিগেডের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণা করলে সেই ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং সম্পত্তি ক্রয় নিষিদ্ধ হয়। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালানোর ক্ষমতাও রাখে। বেলুচিস্তান জাতীয়তাবাদী গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীরা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট, আল-জাজিরা

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বেলুচ আর্মি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close