বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নিজের জন্য নিজে বাঁচতে শিখেছি : ঋতাভরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যেকোনো দিন অভিনয় ছেড়ে দিতে পারেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্যে চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। নিজের ব্যক্তিগত জীবন, পেশাজীবনের উত্থান-পতন, আর বর্তমান মানসিকতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

ঋতাভরী জানান, জীবনে তিনি প্রায় সবকিছুই পেয়েছেন- যশ, খ্যাতি, অর্থ, বাড়ি, গাড়ি, এবং সফল অভিনয় জীবন। একজন কিশোরী বয়সে যখন তিনি অভিনয় শুরু করেন, তখন তার ধ্যানধারণা ছিল একেবারেই ভিন্ন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে তার কাছে তখন পেশা ছিল শুধু জীবিকা নির্বাহের উপায়। কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে এবং জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে তার মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে।


তিনি জানান, যখন তিনি কাজে আসেন তখন মানবিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু সময় যত এগিয়েছে, তিনি উপলব্ধি করেছেন যে এই জগতে মানবিকতার অভাব রয়েছে। এই দিকটি তাকে গভীরভাবে আঘাত করেছে।

বর্তমানে ঋতাভরী নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। ৩০ বছর বয়সের পর তিনি নিজের কাছে প্রশ্ন করেছেন, ‘এরপর কী?’ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি বুঝতে পারেন যে তার আর কোনো কিছুর প্রতিই লিপ্সা নেই। এখন তিনি পরিবারকে ভালোবাসার পাশাপাশি নিজেকে ভালোবাসতে শিখেছেন।

তার কথায়, “কাজের জন্য আমি আর বাঁচি না। নিজের জন্য নিজে বাঁচতে শিখেছি।”

ঋতাভরীর মতে, তার সব স্বপ্ন পূরণ হয়েছে। তাই এখন তার প্রয়োজন সম্পূর্ণ হয়ে গেলে যেকোনো দিন তিনি অভিনয় ছেড়ে দিতে পারেন। তবে এখনই যে তিনি অভিনয় ছাড়ছেন এমন কোনো নিশ্চিত খবর জানাননি।

তবে ঋতাভরীর এমন কথা শুনে বেশ সোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মাঝে। তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা রীতিমত তাকে মিস করেই পোস্ট করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নিজের জন্য   বাঁচা   ঋতাভরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close