শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আশুলিয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল      ● জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রামের খেলোয়াড় বাছাই      ● শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি      ● ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও হতাশ নয়: শিক্ষামন্ত্রী      ● শেষ আটে বাংলাদেশের সামনে মালয়েশিয়া      ● ২০২৭ বিশ্বকাপই ভারতের জার্সিতে কোহলির শেষ      ● ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের      ● টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, জারি রেড অ্যালার্ট      ● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      ● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      
বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে চীনা খাইশি গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৪০ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৮:৫৯ PM
 ৪০.০৫ মিলিয়ন ডলার বিনিয়োগের জন্য একটি নতুন চুক্তি স্বাক্ষর

৪০.০৫ মিলিয়ন ডলার বিনিয়োগের জন্য একটি নতুন চুক্তি স্বাক্ষর

চীনা বিনিয়োগকারী খাইশি গ্রুপ আবারো বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছে।

আজ সোমবার (১১ আগস্ট) তারা ৪০.০৫ মিলিয়ন ডলার বিনিয়োগের জন্য একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। এই বিনিয়োগে তারা অন্তর্বাস (লিনজেরি) ও সংশ্লিষ্ট পণ্য তৈরি করবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং খাইশি গ্রুপের প্রতিষ্ঠান খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং খাইশি গার্মেন্টস বাংলাদেশের চেয়ারম্যান জিয়াও হংজি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

নতুন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি বছরে এক কোটি ৮০ লাখ জোড়া লিনজেরি ও আন্ডারগার্মেন্টস এবং দুই কোটি জোড়া ব্রা ফোম ও ব্রা কাপ উৎপাদন করবে। ফলে প্রায় ৩,০০৩ জন বাংলাদেশি নাগরিকের কাজের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান খাইশি গ্রুপের নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, “মাত্র ১৪ মাসের মধ্যেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পর বিনিয়োগ সম্প্রসারণের সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের বেপজা, বিশেষ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ক্রমবর্ধমান আস্থার পরিচায়ক।” তিনি খাইশির প্রতি বেপজায় তাদের অবিচল আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের একজন পথিকৃৎ বিনিয়োগকারী হিসেবে তাদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্যকালে জিয়াও হংজি কিছু কার্যক্রমগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।

তিনি জানান, কর্মীদের কাছাকাছি বাসস্থানের অভাবে দূরদূরান্ত থেকে শ্রমিক এনে কাজ করাতে হচ্ছে, যার ফলে সকালে শ্রমিকদের উপস্থিতিতে দেরি হচ্ছে। এই চ্যালেঞ্জের মধ্যেও তিনি বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতি তাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন। বেপজা অর্থনৈতিক অঞ্চলে খাইশির প্রথম প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল ২০২২ সালের নভেম্বরে যেখানে তাদের বিনিয়োগের প্রস্তাব ছিল ৬০.৮৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুনে বাণিজ্যিক উৎপাদন শুরু করে এবং বর্তমানে এখানে প্রায় ৩,৭০০ শ্রমিক কাজ করছেন। খাইশির ঢাকা ইপিজেডে এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে দুইটি কারখানায় মোট ৬,০০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

খাইশি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেডসহ এ পর্যন্ত মোট ৪৫টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বেপজা অর্থনৈতিক অঞ্চল বেপজার সর্ববৃহৎ উদ্যোগ যা বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/শিহাব


আরও সংবাদ   বিষয়:  বেপজা   অর্থনৈতিক   অঞ্চল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close