বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফেনীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৪২ পিএম

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফেনীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি বাস্তবায়নে ছিল ফেনীর সিভিল সার্জন অফিস, সহযোগিতা করেছে ক্যামেলিয়া জাগো নারী উন্নয়ন সংস্থা ও প্রতিভা যুব সংস্থা। আয়োজনে ছিলেন জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইফউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মুহাম্মদ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, ফেনী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী আরমান, সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুন, প্রশিক্ষক (কম্পিউটার) স্বপন চন্দ্র দেবনাথ, প্রশিক্ষক (আরএসি) সাইফুল ইসলাম, প্রতিভা যুব সংস্থার নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম, ক্যামেলিয়া জাগো নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মেহেরাজ আরা ক্যামেলিয়া, রক্তদাতা আব্দুল হান্নান প্রমুখ। 

আয়োজকরা জানান, রক্তদানের মাধ্যমে তরুণদের মানবসেবায় সম্পৃক্ত করা এবং স্বেচ্ছাসেবার চেতনা জাগিয়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন যুব সংগঠনের সদস্যরা।

রক্তদান কর্মসূচির বক্তারা বলেন, ‘সমাজের সকল শ্রেণির মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। এতে যেমন অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত রোগীরা জীবন ফিরে পায়, তেমনি নিয়মিত রক্তদানে দাতার শারীরিক সুস্থতার জন্যও উপকারী।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রক্তদান কর্মসূচি   জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close