বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ‘কমল মেডি এইড’ সেবা চালু
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৩৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু বকর খান ‘কমল মেডি এইড’ নামে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের স্বেচ্ছাসেবী কার্যক্রম চালু করেছেন। 

এই উদ্যোগটি ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এর ২৬ নম্বর দফা ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’ থেকে অনুপ্রাণিত হয়ে গ্রহণ করা হয়েছে।

‘কমল মেডি এইড’ নামকরণ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম ‘কমল’ থেকে। এই সংগঠনটি সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্প আয়োজন করে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে এবং নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষায় হলগুলোর মধ্যে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। 

আবু বকর জানিয়েছেন, জবির শিক্ষার্থীরা চিকিৎসা সেবায় অনেক বঞ্চিত, তাই এ ক্ষুদ্র প্রয়াস তাদের মৌলিক স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সেবা প্রদানের সময়সূচি ফেসবুকে আগেভাগেই জানানো হবে এবং সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কমল মেডি এইড   জবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close