বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে ১০ গ্রামের মানুষ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:২২ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল বেতকা ও রাখালগাছির প্রায় ৩ হাজার মানুষ প্রতিদিন নৌকায় পদ্মা নদী পাড়ি দিয়ে যাতায়াত করছেন। সেতু ও সড়কপথ না থাকায়, বছরের বেশিরভাগ সময়ই তাদের একমাত্র ভরসা ইঞ্জিনচালিত নৌকা।

বর্ষাকালে পদ্মার পানি বাড়লে নৌপথের দূরত্ব হয়ে যায় প্রায় ৩০ কিলোমিটার, আর শুষ্ক মৌসুমে তা কমে দাঁড়ায় ২০ কিলোমিটারে। প্রতিদিন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তর মোড় ঘাট থেকে বেতকা-রাখালগাছির পথে ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে চলে ট্রলার। 

সরেজমিনে দেখা গেছে, অন্তর মোড় ঘাটে নেই কোনো যাত্রীছাউনি। নদী পাড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীরা রোদ-বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছেন। খেয়াঘাটে রয়েছে কয়েকটি ছোট দোকান আর ইজারাদারের লোকজন। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ- এক পাশে অটো রিকশা ঢুকলে অন্য দিক থেকে গাড়ি আসতে পারে না।

পাবনার বেড়া এলাকার সুজন সরদার বলেন, ‘জরুরি কাজ থাকায় গত শুক্রবার রাজবাড়ী এসেছিলাম। কাজ শেষে করে বেলা ১১টার দিকে বাড়ির উদ্দেশে রওনা করেছি। সড়কপথের চেয়ে রাজবাড়ী শহর থেকে মাত্র ৪০ টাকায় অন্তারমোড় ঘাটে আসলাম। এরপর এক ঘণ্টার মতো নৌকায় নদী পাড়ি দিয়ে রাখালগাছি পাকা সড়কে নামব। সেখান থেকে অল্প সময়ের মধ্যে বাড়ি ফিরে যাব।’

নৌকার মাঝি ইছাক শেখ বলেন, ‘প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২টি ট্রলার চলে। মাঝে মধ্যে ঝড়-বৃষ্টিতে যাত্রী নিয়ে বিপদে পড়তে হয়। সন্তান প্রসব বা অসুস্থতায় রাতেও নদী পাড়ি দিতে হয়।’

খেয়াঘাটের ইজারাদার মিনাল সরদারের পরিবারের একজন জানান, আমরা ৭ লাখ টাকায় ইজারা নিয়েছি। যাত্রীদের বসার জায়গা বা রাস্তাঘাটের উন্নয়ন না থাকায় কষ্ট হয়। প্রশাসনের উচিত এখানে একটি যাত্রীছাউনি ও রাস্তার সংস্কার করা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, ‘এখানে প্রতিদিন ২-৩ হাজার মানুষ যাতায়াত করে। রাখালগাছির পাশেই পাবনার ঢালারচর রেলস্টেশন রয়েছে। এই রুটে একটি সেতু হলে পাবনা-রাজবাড়ীর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পদ্মা   তীব্র   স্রোত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close