বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে ফের বেড়েছে ডিমের দাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:২১ পিএম

রাজবাড়ীতে ডিমের দাম আবারও বেড়েছে। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে চলতি সপ্তাহের শুরুতেই প্রতি পিচ ডিমের দাম আকার ভেদে ১ টাকারও বেশি বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি হালি ডিমের দাম প্রায় ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে প্রতি ডজন ডিমের দাম বেড়ে প্রায় ১২ টাকারও বেশি হয়েছে।

জানা যায়, গত সপ্তাহে রাজবাড়ীর বাজারে ডিম প্রতি ডজন বিক্রি হয়েছিল ১২০ টাকায়। তখন দাম বাড়েছিল প্রায় ২৪ টাকা। কিন্তু চলতি সপ্তাহে তা আবারও বেড়ে ডজনের দাম হয়েছে ১৪০ থেকে ১৪৪ টাকার মধ্যে। বাজারে প্রতি ঝুড়ি (৩০টি) ডিমের দাম গত সপ্তাহে ছিল ৩০০ থেকে ৩১০ টাকার মধ্যে, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়। অর্থাৎ ঝুড়ি প্রতি দাম বেড়েছে প্রায় ৩০ টাকা।

এদিকে, পাইকারি বাজারে প্রতি ১০০ ডিমের দাম বেড়ে এক হাজার একশ থেকে এক হাজার দুইশ টাকারও বেশি হয়েছে। প্রতি এক হাজার ডিমের দাম আকার ভেদে এখন ১১ হাজার থেকে সাড়ে ১১ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দরের ওপর কোনও নিয়ন্ত্রণ বা তদারকি না থাকায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে এক হাজার ডিমের দাম প্রায় এক হাজার টাকা বেড়েছে। গত সপ্তাহে এক হাজার ডিমের দাম ছিল ১০ হাজার টাকা। দাম বৃদ্ধির ফলে বিক্রিও কমে গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহেও রাজবাড়ীতে ডিমের দাম বৃদ্ধি পেয়েছিল। সে সময় প্রতি ডজন ডিমের দাম ৯৬ টাকা থেকে বাড়ে ১২০ টাকায়। এবার আবারও বেড়েছে ডিমের দাম, যা ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডিম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close