বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশ পাঠানোর টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচা হাসান গাজীর ধারালো অস্ত্রের আঘাতে তার ভাতিজা বাহার হোসেন বাবু (২৩) নিহত হয়েছেন। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত বাবুর বাবা রৌশন গাজী (৫৫) ও বড় ভাই আরমান হোসেন গাজী (২৭)। পুলিশ ও স্থানীয়রা অভিযুক্ত চাচা হাসান (৪০) এবং তার ছেলে সাকিল (২৩) কে গ্রেপ্তার করেছে, তবে অপর ছেলে রাকিব পালিয়ে গেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস ও অর্থ) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা রৌশন আলী বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, আর আহত আরমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী হাসানের সঙ্গে বাহারের বিদেশ পাঠানোর টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। গত এক মাস আগে বাহার ওমান থেকে দেশে ফিরে হাসানের সঙ্গে বিবাদ শুরু হয়। এ নিয়ে কয়েক দফা সমঝোতা বৈঠক হলেও সমস্যা মীমাংসা হয়নি। ঘটনার দিনও বৈঠক হওয়ার কথা ছিল।

হাসান দুপুরে বাহারকে ঘর থেকে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন। এসময় বাহারকে রক্ষা করতে তার বাবা ও ভাই এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে আরমানের বুকে ছুরিকাঘাত এবং রৌশনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এছাড়া সাকিল পালানোর সময় মুন্সীরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। অপর ছেলেটি পালিয়ে গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ শাহ্ আলম জানান, হত্যাকাণ্ডের পর হাসান ও সাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close