বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীর গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:১২ পিএম

লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১১ আগস্ট) ভোরে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের ইমাম উদ্দিন মিঝি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

কদু আলমগীর (৪০) উত্তর মাগুরী গ্রামের আবুল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ধৃত আলমগীর একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুর ইউনিয়নে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন রাকিব হত্যাসহ অন্তত ১৬টি মামলায় এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি। এছাড়া সম্প্রতি দত্তপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভোররাতে তার বসতঘর ঘিরে ফেলে এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

ওসি ফয়জুল আজীম বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা রয়েছে। সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লক্ষ্মীপুর   শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীর গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close