শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসে নজরুল হত্যায় ব্যবহৃত কুড়াল ও ছুড়ি উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৪২ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৬:৫৯ PM

কুমিল্লার তিতাস উপজেলায় পরকীয়ার জেরে নজরুল (৩৫) হত্যা মামলায় ব্যবহৃত কুড়াল ও ছুড়ি উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। 

এ ঘটনায় নিহতের পিতা হানিফ ভূঁইয়া বাদী হয়ে খুনি দম্পতি হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আসামি এবং আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পরকীয়ার কারণে হোসেন ও তার স্ত্রী স্মৃতি নজরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে নিজ ঘরে হত্যা করে টুকরো টুকরো করে বাজারের ব্যাগে ভরে বাড়ির পাশের খালে ফেলে দেয়। 

আটক দম্পতির স্বীকারোক্তি অনুযায়ী রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে স্থানীয় জেলেদের সহায়তায় নিহতের খণ্ডিত দুই হাতসহ হত্যায় ব্যবহৃত কুড়াল ও ছুড়ি উদ্ধার করা হয়। তবে নিহতের বাকি দেহাংশ উদ্ধারে পরিবারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্যাহ বলেন, “হত্যাকারী দম্পতিকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হাত, কুড়াল ও ছুড়ি উদ্ধার করা হয়েছে। নিহতের অবশিষ্ট দেহাংশ উদ্ধারের চেষ্টা চলছে।” 

সোমবার দুপুরে গ্রেপ্তার দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ৬ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে নজরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে নিজ ঘরে হত্যা করেন হোসেন-স্মৃতি দম্পতি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  তিতাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close