বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন বাড়তি ৩০ মিনিট সময়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:২৫ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৬:৩২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পলসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। একইসঙ্গে শিক্ষার্থীদের খাতা আলাদাভাবে সিলগালা করতে বলা হয়েছে। তবে এসব সুবিধা পাওয়ার জন্য আগে থেকেই জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

গতকাল রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই অতিরিক্ত সময় সুবিধা দেয়া হবে।

উল্লেখ্য, এজন্য পরীক্ষার্থীর সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত বৈধ প্রতিবন্ধী সনদ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে দুই কর্মদিবস আগে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য-প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি-পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

এছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালা সীল করে অনার্স প্রথম বর্ষের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সামাদের কাছে পাঠাতে হবে। এক্ষেত্রে ঠিকানা দিতে হবে- জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪। আর প্যাকেটের গায়ে লাল কালিতে ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লিখে দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পরীক্ষা   বিশেষ চাহিদা   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close