বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
যশোর শিক্ষাবোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষা পরিবর্তিত ৬৭০ জনের মধ্যে জিপিএ ২৭১
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২:১৯ পিএম
কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত ৪৯ হাজার ৭৭৯ পরীক্ষার্থী উত্তর পত্র পুনঃনিরীক্ষার আবেদন করে।

কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত ৪৯ হাজার ৭৭৯ পরীক্ষার্থী উত্তর পত্র পুনঃনিরীক্ষার আবেদন করে।

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার উত্তর পত্র পুনঃনিরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়া ১৮৭ পরীক্ষার্থী পাস করেছে। নতুন করে জিপিএ-৫, পেয়েছে ২৭১।

গতকাল রবিবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত ৪৯ হাজার ৭৭৯ পরীক্ষার্থী উত্তর পত্র পুনঃনিরীক্ষার আবেদন করে। এরমধ্যে থেকে ৬৭০ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছে। প্রকাশিত ফলাফলে অকৃতকার্য থেকে ১৮৭ পরীক্ষার্থী পাস করেছে। আর নতুন করে জিপিএ ৫ পেয়েছে ২৭১।

এছাড়া এফ থেকে এ গ্রেড ২৩, এফ থেকে এ মাইনাস গ্রেড-৩৩, এফ থেকে বি গ্রেড ২৩, এফ থেকে সি গ্রেড ৩৪ ও এফ থেকে ডি গ্রেড পেয়েছে ৭৪ পরীক্ষার্থী। সি থেকে জিপিএ-৫ পেয়েছে ১, বি থেকে জিপিএ ৫ পেয়েছে ২, এ মাইনাস থেকে জিপিএ ৫ পেয়েছে ৩, এ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৫ পরীক্ষার্থী। এছাড়া ডি থেকে সি গ্রেড ৪, সি থেকে এ মাইনাস ৪, সি থেকে বি গ্রেড ১৩, বি থেকে এ গ্রেড ৩, বি থেকে এ মাইনাস গ্রেড ৫৫, এ মাইনাস গ্রেড এ গ্রেড পেয়েছে ১৩৩ পরীক্ষার্থী।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন জানান,পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের কিছু ভুলত্রুটি ছিল, কিছু প্রশ্নে নম্বর দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি। উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে সেসব ভুল সংশোধন করা হয়েছে।শিক্ষার্থীদের প্রাপ্য ফলাফল দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯। উত্তরপত্র মূল্যায়নের জন্য ফলাফল প্রকাশে পরের দিন থেকে সাত দিন নির্ধারণ করে দেয়া হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  যশোর   শিক্ষাবোর্ড   উত্তরপত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close