বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাইজদিয়ায় ডাম্পিং স্টেশন নির্মাণ নিয়ে আপত্তি, ইউএনওর কাছে স্মারকলিপি      ● পেছাল মেডিকেল ভর্তি পরীক্ষা      ● ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন      ● আশুগঞ্জে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু      ● আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে সাব ইন্সপেক্টরের আত্মহত্যা      ● প্রবৃদ্ধি কমায় ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তন আসছে ১,২৭১ পদে      ● সাড়ে ১১ কোটি বছর আগের ডাইনোসরের হাড়ে রক্তের চিহ্ন      ● উপকূলীয় নিরাপত্তায় আনসার সদস্যদের প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগ      ● গজারিয়া প্রেস ক্লাবে কুরআনের আলোকে সাংবাদিকতা নিয়ে মতবিনিময়      ● ট্রাম্পের রাজনৈতিক ধাক্কার মধ্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● মানিক পসারি দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন      ● মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প      
মানিকগঞ্জে ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২:২৬ পিএম

মানিকগঞ্জ পৌরসভার মুলজান এলাকায় অবস্থিত ভাগাড় অপসারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। 

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে এলাকার শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশত মানুষ অংশ নেন।

মানববন্ধনে এসএ প্রি-ক্যাডেট স্কুল, মুলজান হাই স্কুল, মুলজান জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রী, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং প্রগতি সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হাতে “লোকালয়ে ভাগাড় কেন?”, “দূষণ চাই না, সঠিক ব্যবস্থাপনা চাই”, “ভাগাড় সরাও, কৃষিজমি বাঁচাও” ও “আমরা শিশু, আমাদের বাঁচতে দাও” মতো প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দেন।

মানববন্ধনে মুলজান হাই স্কুলের প্রধান শিক্ষক সলিম উদ্দিন, বিএনপি নেতা আনিসুর রহমান ফরহাদ, সানাউল হক টুলু, সাংবাদিক কাবুল উদ্দিন খান, স্থানীয় নেতা লুৎফর রহমান, খন্দকার আক্কাস আলী ও মশিউর রহমান বাবু বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা জানান, মানিকগঞ্জ পৌরসভার ভাগাড়টি মুলজান, বাগজান ও ভাট-বাউর এলাকার মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। ভাগাড় স্থাপনের শুরু থেকেই আমরা প্রতিবাদ করছি। মাত্র ৬০০ গজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি থাকলেও ভাগাড় বসানো হয়েছে, যা পরিবেশ দূষণ ও দুর্গন্ধের কারণে বসবাসকে অসহনীয় করে তুলেছে। তাই দ্রুত তা স্থানান্তরের দাবি জানান তারা।

তারা আরও বলেন, দূষণের কারণে রোগবালাই বেড়ে চলেছে। দ্রুত ভাগাড় সরানো না হলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।

পরবর্তীতে, উত্তেজিত জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভাগার অপসারণ   মানববন্ধন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close