বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২:০৭ পিএম
তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামি।

তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামি।

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী হত্যা মামলার চার আসামিসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। 

এর আগে গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার চিত্রশাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (৪২), একই এলাকার কাশেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), আশুলিয়ার কোন্ডলবাগ এলাকার হাজী কেরামত মিয়ার ছেলে আতাউর রহমান (৪৪) ও আশুলিয়ার ধলপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনুস আলী ইমন (৩৭)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাসিম (২২), মো. মাহফুজুর রহমান, মো. বাদল হোসেন, মো. আব্দুর রহিম (৩৫), মো. রায়হান (২৫), মো. সিহাদ (২০), মো. আল আমিন (২১), মো. রাজু আহমেদ, মো. স্বপন (৩২), মো. নবাব (৩৩), সিরাজুল ইসলাম (৪২), মো. আজাদুল ইসলাম (৩০), মোরসালিন (২০), মো. সোহেল (৪১) ও মো. সোহাগ পেদা (২৬)।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে ছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চিত্রশাইল, কোন্ডলবাগ ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।এছাড়াও গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরো অন্তত ১৫জনকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার ৪ জন আসামিসহ বিভিন্ন মামলায় সর্বমোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   পুলিশ   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close