বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মালয়েশিয়ায় প্রতিবাদ সভা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার কুয়ালালামপুরে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১০ আগস্ট) বিকেলে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মো. আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় এ সভা পরিচালিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন মোস্তফা ইমরান রাজু, রফিক আহমদ খান, কায়সার হামিদ হান্নান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সওকত হোসেন জনি, আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তারা সাংবাদিক তুহিনসহ সব সাংবাদিক হত্যার সঠিক বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষে সাংবাদিক বিভিন্ন ঘটনায় নিহত সব সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন   মালয়েশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close