বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:৩৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা ক্যারিয়ারে বিভিন্ন ছবিতে ও ওটিটি কনটেন্টে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এসব দৃশ্য করতে গিয়ে নানা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানান তিনি।

সম্প্রতি সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলাকালীন সহ-অভিনেতাদের কারণে দুইবার চরম অস্বস্তিতে পড়েছিলেন অনুপ্রিয়া।

তিনি বলেন, “অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা সুযোগ নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। প্রথমবার আমি বলবো না যে তিনি ইচ্ছা করে সুযোগ নিচ্ছিলেন। কিন্তু এক ধরনের উত্তেজনা তার ভেতর ছিল, যা উচিত নয় বলে মনে করি। ঘটনাটি ঘটেছিল একটি চুম্বন দৃশ্যের সময়। আরেকবার আমি এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। সেবারো ওই অভিনেতা এমন কিছু করে বসেন, যা ঠিক হয়নি।”

অভিনেত্রী জানান, সে সময় তিনি সরাসরি অভিনেতাকে কঠোরভাবে কিছু বলেননি, তবে ইঙ্গিত দিয়ে হাত সরিয়ে দেন।

তিনি আরো বলেন, “তখন মনে হচ্ছিল আমি তাকে প্রশ্ন কেন করিনি যে, কেন তিনি এটা করলেন? তিনি হয়তো বলতেন ভুলবশত হয়েছে।তাকে বলেছিলাম, পরের টেকে এটা করবেন না, এভাবে করবেন। এরপর তিনি নিয়ম মেনে চলেন। চুম্বনের দৃশ্যেও অনেক অভিনেতা বাড়াবাড়ি করেন, যেটা খুবই অস্বস্তিকর বলে জানান অনুপ্রিয়া।

উল্লেখ্য, ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অনুপ্রিয়া। ‘পদ্মাবত, ‘ওয়ার’, ‘টাইগার আভি জিন্দা হ্যায়’ এর মতো ছবিতে তিনি অভিনয় করেছেন।

এদিকে এ নিয়ে মুখ খোলার পর থেকেই নেটিজেনদের এই বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা করতে দেখা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  অন্তরঙ্গ   দৃশ্য   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close