বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় ইসরাইলের বোমা হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৯:০৭ AM আপডেট: ১১.০৮.২০২৫ ৯:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজায় ইসরায়েলের চালানো বোমা হামলায় আল জাজিরার আরবির প্রতিবেদক আনাস আল শরীফসহ পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আল জাজিরার পাঁচ সংবাদিকসহ মোট সাতজন নিহত হন। 

আল জাজিরার নিহত সাংবাদিকরা হলেন আনাস আল শরীফ, সংবাদদাতা মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।
 
আনাস আল শরীফ দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্স-এ (পূর্বে টুইটার) তিনি লিখেছিলেন, “অবিরাম বোমাবর্ষণ... গত দুই ঘণ্টা ধরে গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসন তীব্রতর হয়েছে।” সেই পোস্টে শেয়ার করা ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ এবং অন্ধকার আকাশ কমলা আলোয় আলোকিত হওয়ার দৃশ্য দেখা যায়।

হত্যার পর ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, আনাস হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন এবং তাদের কাছে এর ‘সুনির্দিষ্ট প্রমাণ’ আছে। 

তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা এই অভিযোগ নাকচ করে বলেন, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়ানোই ছিল তার প্রতিদিনের রুটিন কাজ।” 
   
গত জুলাই মাসে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও শেয়ার করেন। যেখানে আনাস আল শরীফকে হামাসের সামরিক শাখার সদস্য বলে অভিযোগ করা হয়। তবে ইসরাইলি বাহিনীর এই দাবি মিথ্যা বলে প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো।
 
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে বলেন, তারা আনাস আল শরীফের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তাকে ‘ইসরাইলি সামরিক অপপ্রচারের লক্ষ্যবস্তু’ করা হচ্ছে।
  
২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরাইলি বাহিনী নিয়মিত ফিলিস্তিনি সাংবাদিকদের হামাসের সদস্য বলে অভিযুক্ত করে আসছে। অধিকার গোষ্ঠীগুলোর মতে, এটি আসলে গাজার পরিস্থিতি নিয়ে করা অনুসন্ধানী প্রতিবেদনকে খাটো করার কৌশল। 

একইসঙ্গে ইসরাইলি সেনারা সরাসরি সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে আসছে। গত দুই বছরে দেশটি ২০০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে, যাদের মধ্যে আল জাজিরার কয়েকজন সাংবাদিক ও তাদের স্বজনও রয়েছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরাইল   আল জাজিরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close