
রিয়া সেন
বিতর্ক যেন তারকাদের ছোঁয়ায়। অনেক তারকা আছেন, যাদের ক্যারিয়ার শীর্ষে থেকেও যৌন কেলেঙ্কারির কারণে থমকে যায়। পেজ সিক্স, বাজ ফিড ও ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে এমন ১০ তারকার কথা তুলে ধরা হলো—
কেভিন স্পেসি
হলিউডের খ্যাতিমান অভিনেতা কেভিন স্পেসির প্রতি ঝড় ওঠে ২০১৭ সালে। অভিনেতা অ্যান্টনি র্যাপ অভিযোগ করেন, ১৪ বছর বয়সে তিনি স্পেসির হাতে যৌন নিপীড়নের শিকার হন। এরপর আরো দুই ডজন পুরুষ একই রকম অভিযোগ করেন। নেটফ্লিক্স ‘হাউস অব কার্ডস’ থেকে তাকে বাদ দেয়, কাজের সুযোগ বন্ধ হয়ে যায়।
হার্ভে ওয়েনস্টিন
‘শেক্সপিয়ার ইন লাভ’ প্রযোজক হার্ভে ওয়েনস্টিন ২০১৭ সালে যৌন হয়রানির অভিযোগে আলোচনায় আসেন। দুই দশক ধরে নারী কর্মীদের বিরুদ্ধে তিনি এই অপরাধ চালিয়েছেন বলে জানা গেছে। মিটু আন্দোলনে মুখ খুলে শতাধিক নারী অভিযোগ করেন। ২০২০ সালে ২৩ বছরের কারাদণ্ড পান।
শাইনি আহুজা
২০০৯ সালে ‘গ্যাংস্টার’ তারকা শাইনি আহুজার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ২০১১ সালে সাত বছরের সাজা হয়। জামিনে মুক্ত হলেও বড় কোনো সিনেমায় ফিরতে পারেননি।
বিল কসবি
কমেডিয়ান বিল কসবি ২০১৪ সালে যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হন। বহু নারী অভিযোগ করায় তাঁর শো বন্ধ হয়, চুক্তি বাতিল হয়। ২০২১ সালে মুক্ত হলেও আগের সুনাম ফিরে পাননি।
আর কেলি
বিশ্বখ্যাত আরএন্ডবি গায়ক আর কেলির বিরুদ্ধে নাবালিকার যৌন নির্যাতন, মানব পাচারের অভিযোগ ওঠে। ২০২২ সালে ৩০ বছরের কারাদণ্ড পান। তার গান এখন প্রায় আর শোনা যায় না।
লুইস সি কে
স্ট্যান্ড-আপ কমেডিয়ান লুইস সি কের বিরুদ্ধে ২০১৭ সালে একাধিক নারী যৌন নিপীড়নের অভিযোগ করেন। নেটফ্লিক্স ও এইচবিও তার প্রজেক্ট বাতিল করে দেয়। কিছুদিন বিরতির পর ফেরলেও জনপ্রিয়তা কমে যায়।
মেলানি মার্টিনেজ
পপ গায়িকা মেলানি মার্টিনেজের বিরুদ্ধে প্রাক্তন বন্ধু যৌন নিপীড়নের অভিযোগ তুললেও তিনি তা অস্বীকার করেন। অনলাইন বিতর্কের পর সামাজিক মাধ্যমে সাময়িক বিরতি নিয়েছিলেন।
ব্রায়ান সিঙ্গার
‘এক্স-মেন’ নির্মাতা ব্রায়ান সিঙ্গারের বিরুদ্ধে একাধিক নাবালক যৌন নির্যাতনের অভিযোগ ওঠলেও আইনি দিক থেকে দোষ প্রমাণিত হয়নি। ২০১৯ সালের পর তিনি আর কোনো বড় ছবি নির্মাণ করেননি।
রিয়া সেন
শুরুতে সফল অভিনেত্রী রিয়া সেনের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে ক্যারিয়ার থমকে যায়। পরে তিনি ছোটখাটো কাজ করলেও প্রথম সারিতে ফিরতে পারেননি।
প্রিয়াঙ্কা পণ্ডিত
ভোজপুরি অভিনেত্রী প্রিয়াঙ্কারও একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর ক্যারিয়ার শেষের পথে। তিনি মিডিয়া থেকে দূরে রয়েছেন এবং কয়েক বছর আগে বিয়ে করেছেন বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ