বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় যুদ্ধ বন্ধে ‘পাঁচ নীতি’ তুলে ধরলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:৩৮ পিএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ শেষ করার জন্য ‘পাঁচ নীতি’ ঘোষণা করেছেন। তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, হামাসকে ক্ষমতা থেকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ তেল আবিবের হাতে থাকবে, যার মধ্যে ইসরাইলের সঙ্গে সীমান্তে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গঠনও থাকবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধের জন্য যে পাঁচ নীতির রূপরেখা দিয়েছেন তা হলো:

১. হামাসের নিরস্ত্রীকরণ
২. সকল জিম্মিকে মুক্ত করা
৩. গাজা উপত্যকার অসামরিকীকরণ
৪. গাজায় ইসরাইলের ‘অতিরিক্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা
৫. হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাইরে একটি ‘বিকল্প বেসামরিক প্রশাসন’ গঠন

নেতানিয়াহু দাবি করেন, ইসরাইল গাজাকে দখল করতে চায় না, বরং মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, ‘গাজার মানুষ হামাসের শাসন থেকে মুক্তির জন্য আমাদের এবং বিশ্বজুড়ে সাহায্য চাইছে।’ তিনি আরও উল্লেখ করেন, হামাস যদি জিম্মিদের মুক্তি দিয়ে অস্ত্র সমর্পণ করে, তবে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: বিবিসি, আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বেনিয়ামিন নেতানিয়াহু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close