বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:২৫ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ১০:২৭ PM

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাতের অনিয়ম সংস্কারের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলনরত ছাত্র জনতা ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় সংস্কার না করলে আল্টিমেটাম শেষে সারা দেশের মানুষকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘২৪ বছরের গণঅভ্যুত্থানের পরও যদি দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব না হয়, আমরা পঙ্গু জাতি হিসেবে থেকে যাব। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে দলমত নির্বিশেষে বরিশালের মানুষ ঐক্যবদ্ধ।’

মহাসড়ক অবরোধকারী আন্দোলনকারীরা রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরাতে চেষ্টা করলেও আন্দোলনকারীরা সরে যেতে অস্বীকৃতি জানান এবং বাঁশ দিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বসলেন। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তি সৃষ্টি হয়।

বরিশাল বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। বিকেলে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করিম কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার অবরোধের পর বিকেল সাড়ে চারটায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close