বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
বাংলাদেশ বিমানের ঘন ঘন কারিগরি ত্রুটির কারণ কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:৪৯ পিএম

গত ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মাত্র ১১ দিনের মধ্যে আন্তর্জাতিক তিন রুটে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইট কারিগরি সমস্যার কারণে মাঝ পথে বা আকাশে ফিরে আসতে বাধ্য হয়েছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং বিমান পরিষেবা নিয়ে সমালোচনা বেড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২৮ জুলাই দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টা উড়ার পর ঢাকায় ফিরে আসে। ৬ আগস্ট ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটের একটি ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের সংকেত পাওয়ায় পাইলট নিরাপত্তার কারণে ফ্লাইটটি বাতিল করে ঢাকায় ফিরিয়ে আনে। এরপর ৭ আগস্ট আবুধাবীগামী বিজি-৩৮৮ ফ্লাইটে তিনটি টয়লেটের ফ্লাশ কাজ না করায় এক ঘণ্টা আকাশে থাকার পর ফেরত আসতে হয়।

এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম বলেন, নিয়মিত ও সুষ্ঠু পরীক্ষা-নিরীক্ষার অভাব এই ধরণের সমস্যার কারণ হতে পারে। তিনি বলেন, যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এই ধরনের কারিগরি ত্রুটি কমে আসবে।

বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনার জন্য উন্নত মানের রক্ষণাবেক্ষণ ও সেবা প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ বিমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close