বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ের শীর্ষ সন্ত্রাসী হক সাবসহ গ্রেফতার চার
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:১৯ পিএম

মীসরাইয়ের জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হক সাবসহ ৪ জনকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করেছে র‍্যাব। 

শনিবার (৯ আগস্ট) বিকালের দিকে কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকা থেকে র‍্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। রাতে তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হলে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে চালান দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. হক সাব (২৭), ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬), মো. আবু সাইদ (২৭),  এমরান হোসেন (২৭)।আটকের পর র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পে হস্তান্তর করা হয়। পরে হক সাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গোপন হেফাজত থেকে দুইটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্য মতে, হক সাবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এবং পৃথক ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মোট ২৪টি মামলার আসামি তিনি। অপর তিন আসামিও জোরারগঞ্জ থানার একাধিক মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানতে চাইলে বলেন, “হক সাব দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। বাকি আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

র‍্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ পরিচালক মিডিয়া  মেজর সাদমান সাকিব বলেন, “আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান অব্যাহত থাকবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   শীর্ষ   সন্ত্রাস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close