প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:১৯ পিএম

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সাতক্ষীরা জেলা শাখা ৮ দফা দাবিনামা উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছে।
রবিবার বিকেল ৫টায় শহরের ম্যানগ্রোভ সভা ঘরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী হাফিজা ও ঝুমা মরিয়াম, যুগ্ম সদস্য সচিব কাজী লায়লা আলি ও তামিম হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই বিরোধী আন্দোলন ও বিচারবহির্ভূত হত্যার সাথে জড়িতদের বিচার, মাদকদ্রব্য চোরাচালান বন্ধে ইউনিয়নভিত্তিক “মাদক প্রতিরোধ কমিটি” গঠন, রাজনৈতিক সহিংসতা বন্ধে “শান্তি ও ন্যায় ফোরাম” গঠন, দুর্নীতি রোধে “জন অভিযোগ কেন্দ্র ও প্রতিরোধ কমিটি” চালু, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের সেবা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, অবৈধ মাছের ঘের নিয়ন্ত্রণ এবং কালিগঞ্জ মহাসড়কসহ জরাজীর্ণ সড়ক সংস্কার।
বক্তারা বলেন, “সাতক্ষীরার মানুষের ন্যায়বিচার, সেবা, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ