বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে আহত ১৫
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজিবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে রাজিবপুর সদর ইউনিয়নের বড়াইডাঙ্গি গ্রামে এই সংঘর্ষ ঘটে। 

আহতরা হলেন ফজলুল হক, মজিবুর রহমান, লুৎফর রহমান, আমির হোসেন, গোলাম মওলা, আবু হানিফ, রিনা খাতুন, আব্দুল হামিদ, আরিফ, রাকিব হাসান, ফেরদৌস, নুরনবীসহ আরো অনেকে। 

তন্মধ্যে মজিবুর রহমান, লুৎফর রহমান, আমির হোসেন, ফজলুল হক ও রিনা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইডাঙ্গি গ্রামের আব্দুল হামিদ ও আব্দুর রশিদের মধ্যে জমি বিনিময় সংক্রান্ত বিরোধ চলছিল। সংঘর্ষের দিন রবিবার সকালে আব্দুর রশিদের পক্ষে প্রায় ৫০-৬০ জন লোক জোরপূর্বক জমিতে ঘর তুলতে গেলে হামিদের পক্ষের লোকজন বাধা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।

রাজিবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাজিবপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close