মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ডেঙ্গুতে মৃত্যু একশ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারা দেশে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ পার হলো।

আজ রবিবার (১০ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১০১ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৮৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৮ জন। চলতি মাসে এখন পর্যন্ত ১৮ জন এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে তিনজনের মৃত্যু হয়েছে তার মধ্যে দুজনই মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে। আর একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের হাসপাতালে। এ সময় ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে। এ সংখ্যা ৮০।

এরপরই আছে চলতি বছরের ‘ডেঙ্গুর হটস্পট’ বরিশাল বিভাগের জেলা বরগুনায়। সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪৫। ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল ৯৫ জন। এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এর মধ্যে সাতজনই মারা গেছেন বরগুনায়।

এরআগে, গত বছর (২০২৪) এ সময় পর্যন্ত ডেঙ্গুতে ১০২ জনের মৃত্যু হয়েছিল। এবার সে তুলনায় মৃত্যুর সংখ্যা সামান্য কম হলেও বর্তমান পরিস্থিতি নাজুক বলেই মনে করেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন।

তিনি আজ সন্ধ্যায় বলেন, “এবার ডেঙ্গু বেশি ছড়িয়েছে রাজধানীর বাইরে। সেখানে মশা নিয়ন্ত্রণে প্রায় কোনো কার্যক্রম নেই। আবার স্বাস্থ্যব্যবস্থার বিকেন্দ্রীকরণের অভাব একটা বড় সমস্যা। সরকার বিকেন্দ্রীকরণের কথা বলছে। কিন্তু সেটা ডেঙ্গুকে দিয়েই শুরু করা উচিত। ডেঙ্গু পরীক্ষা থেকে স্বাস্থ্যসুবিধা মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার। এর কোনো প্রচেষ্টা দেখি না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   মৃত্যু   মশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close