প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:০৩ পিএম

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানির ডিলার ব্যাবসার আড়ালে নকল প্রসাধনী বিক্রয় করার অভিযোগে রানা হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৫০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (৯ আগস্ট) বিকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে যানাযায়, পৌর এলাকার ২ নং ওয়ার্ডের চর ঠেঙ্গামারা পালরদি নদীর ব্রিজের পাশে একটি গোডাউনে বিভিন্ন কম্পানির ডিলারী ব্যবসার আড়ালে নকল পণ্য মজুদ করে বিক্রি করে আসছিল সুমাইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী রানা হাওলাদার। খবর পেয়ে তার গোডাউনে অভিযান পরিচালনা করে তল্লাশি চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন। পরে সেখানে বিপুল পরিমানে নকল সাবান পাওয়া গেলে ওই ব্যাবসায়ীকে১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন বলেন, এ ধরনের নকল পণ্য সরবারহ কারীদের বিরুদ্ধে ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ