বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজের ঘটনায় সহকারী কর কমিশনার বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:১৯ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৮:২১ PM

রাজধানীর পলাশী মোড়ে গাড়ির কাগজ দেখতে চাইলে ট্রাফিক সার্জেন্টকে ‘অকথ্য ভাষায়’ গালিগালাজ করার অভিযোগে সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-১ শাখার সচিব মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঘটনাটি ঘটে গত ১২ এপ্রিল রাত ৮টার দিকে। পলাশী মোড়ে ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল গাড়িটি থামিয়ে কাগজপত্র চাইলে ফাতেমা প্রথমে তা দেখাতে অস্বীকৃতি জানান। পরে বারবার অনুরোধ করলে তিনি গাড়ি থেকে নেমে ‘ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে’—এ ধরনের গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সার্জেন্ট শাহা জামাল লালবাগ থানায় মামলা করেন। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণে’র দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ট্রাফিক সার্জেন্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close