সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      
‘চিকন’ বলায় বন্ধুকে নৃশংসভাবে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:৪৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চিকন শরীর নিয়ে কটাক্ষ করায় ভারতের দিল্লির পাশের গুরগাঁওয়ে দুই বন্ধুর হাতে নিহত হয়েছেন ২০ বছর বয়সী করণ।

গত সোমবার স্কুলের টয়লেট থেকে করণের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, করণের দুই স্কুল বন্ধু আকাশ ও শিব কুমার তার চিকন শরীর নিয়ে মজা করা সহ্য করতে পারছিল না। ২ জুলাই দিবাগত রাতে তারা স্কুলে প্রবেশ করে। রাতের কোনো এক পর্যায়ে করণ আবারো কটাক্ষ করলে প্রথমে আকাশ একটি পাথর দিয়ে আঘাত করে এবং পরে শিব কুমার কাঁচি দিয়ে তাকে আক্রমণ করে।

হত্যার পর তারা করণের দেহ স্কুলের শৌচাগারে ফেলে পালিয়ে যায়। তিন দিন পর, স্কুলের এক শিক্ষক দুর্গন্ধ পেয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনার তিন দিনের মাথায় পুলিশ আকাশ ও শিব কুমারকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বন্ধুর সঙ্গে মজা করাকে তারা অপমান হিসেবে নিয়ে প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করেছিল।

পুলিশ আরো জানায়, তদন্ত অব্যহত রয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বন্ধু   নৃশংস   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close