মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
দক্ষিণ কোরিয়ার কাছে আফিদাদের বড় হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার স্বপ্নে বুক বাঁধা ছিল। বাছাইপর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় বা ড্র হলেই মিলত থাইল্যান্ডগামী টিকিট। 

কিন্তু ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে ম্যাচটি শেষ হলো হতাশার সুরে ৬-১ গোলের বড় ব্যবধানে হার দিয়ে বাছাইপর্ব শেষ হলো পিটার বাটলারের শিষ্যদের।

তবে ম্যাচের শুরুটা ছিল স্বপ্নময়। ১৫ মিনিটে শান্তি মার্ডির বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে শ্রীমতি তৃষ্ণার নিখুঁত শটে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। এর আগে দ্বিতীয় মিনিটেই সাগরিকার শট গোলরক্ষকের হাতছোঁয়া হয়ে ফেরে, আর উইঙ্গার শিখা ও শান্তির ধারাবাহিক আক্রমণে ব্যস্ত থাকে কোরিয়ান ডিফেন্স। রক্ষণভাগও প্রথম ১০ মিনিটে চারটি আক্রমণ অফসাইড ফাঁদে ফেলতে সফল হয়।

কিন্তু এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ টিকল না। ১৯ মিনিটে লি হায়ুনের গোলে সমতায় ফেরে কোরিয়া। এরপর গোলরক্ষক স্বর্ণা রানীর একাধিক দারুণ সেভে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায় পুরোপুরি। কোরিয়ার গতিময় আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় বাংলাদেশের রক্ষণভাগ। একে একে আরো পাঁচ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।

এদিন র‍্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ পিছিয়ে থেকেও প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করেছিল আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। কিন্তু দ্বিতীয়ার্ধের কোরিয়ার আক্রমণে দিশেহারা হয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই আর শেষ হাসি হাসা হলোনা তাদের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ কোরিয়া   আফিদা   হার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close