বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
১৪ আগস্টের পর থেকে এক ডলারও বিক্রি করা হয়নি : গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন গত বছরের ১৪ আগস্টের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের এক ডলারও বিক্রি করা হয়নি।

আজ রবিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে গভর্নর আহসান এইচ মনসুর এ কথা বলেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিনিময়হার স্থিতিশীল রাখার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। এ সংলাপ আয়োজন করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘‘২.৫ বিলিয়ন ডলার বকেয়া জমেছিল। পরে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যত দ্রুত সম্ভব পরিশোধ করে দেব। রেমিট্যান্স দারুণ সহায়তা করে। রপ্তানি ভালো ছিল। প্রত্যেকটি ব্যাংকে বলে দেওয়া হয়েছিল, যারই অবলিগেশন হোক-সেটা এস আলম বা বেক্সিমকো যারই হোক-পেমেন্ট করে দিন। এখন প্রত্যেকটি বিদেশি ব্যাংক বাংলাদেশের জন্য আগের অবস্থায় ফিরে এসেছে। কেউ কেউ লাইন অব ক্রেডিট বাড়িয়েছেও।’’

গত বছরের ১৪ আগস্টের পর থেকে এক ডলারও বিক্রি করা হয়নি জানিয়ে গভর্নর বলেন, ‘‘আমরা বুঝেছিলাম মূল্যস্ফীতি যদি কমাতে হয়, তাহলে বিনিময় হার স্থিতিশীল করতে হবে। একটা পলিসি ছিল যে এক ডলারও বিক্রি করব না। প্রথমে আমাদের কিছু নৈতিক চাপ দিতে হয়েছে। দুবাইভিত্তিক অ্যাগ্রিগেটরদের বলা হয়েছে, যদি তারা আমাদের নির্ধারিত রেটে না আসে, তবে তাদের কাছ থেকে কোনো ডলার কেনা হবে না। আমাদের রেট ১২২ টাকা, এই রেটে বেচতে হবে। তারা চাইলে ডলার ধরে রাখতে পারে, এতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি তারা পাঁচ থেকে সাত দিনের বেশি ধরে রাখতে পারবে না।”

তিনি বলেন, ‘‘আমাদের স্থিতিশীলতা শুধু আর্থিক খাতে এসেছে, রাজনৈতিক ক্ষেত্রে এখনো আসেনি। নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এখন যদি কেউ বলে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, সেটা ঠিক হবে না। সামনে নির্বাচন আসছে, নির্বাচিত সরকার এসে কী পরিবর্তন করবে, সেটাও বিনিয়োগকারীরা লক্ষ করবে।’’

এছাড়াও, এদিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিনিময়হার স্থিতিশীল রাখার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

আহসান এইচ মনসুর বলেন, ‘‘বাজারে লিকুইডিটি আসছে। শেয়ারবাজার একাই ঘুরে দাঁড়াবে। আগামী এক বছরে আরো এক হাজার পয়েন্ট বাড়বে। ব্যালান্স অব উদ্বৃত্ত হয়েছে এ বছর।’’

মূল্যস্ফীতি কিছুটা কমলেও আরো কমানো দরকার উল্লেখ করে গভর্নর বলেন, ‘‘প্রতি মাসে কমবে না। তবে এই অর্থবছরের শেষে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আগস্ট   গভর্নর   ডলার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close