বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বদলে গেছে কিয়ারার দুনিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি গেল মাসেই মা হয়েছেন। গত ১৫ জুলাই তার কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জীবনের এই নতুন ইনিংস জমিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। 

মাতৃত্বের এই জার্নি যে তার কাছে ঠিক কতটা উপভোগ্য তা মাঝে মাঝেই বুঝিয়ে দিচ্ছেন কিয়ারা। এবার সেই মুহূর্ত নিয়ে আরো একটি পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী।

গতকাল শনিবার (৯ আগস্ট) ভোররাতে নিজের নতুন এই জার্নি নিয়ে এক পোস্টে কিয়ারা লেখেন, ‘‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’’ বোঝার অপেক্ষা রাখে না যে এই পোস্ট তার সন্তানকে নিয়ে শুরু হওয়া নতুন জার্নিকেই বোঝাতে চেয়েছেন কিয়ারা। 


এর আগে ২০২৩ সালে চার হাত এক হয় সিদ্ধার্থ ও কিয়ারার।

চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিল এই তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা হওয়ার পরই কাজ থেকে ছুটি নেন সিদ্ধার্থ-ঘরনি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিলেন নায়িকা। এবার দুই থেকে তিন হলেন তারা। সামনেই মুক্তি পাবে কিয়ারার নতুন ছবি ‘ওয়ার ২’।

যা মা হওয়ার পর কিয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে।

উল্লেখ্য, মা হওয়ার পর গত ১ আগস্ট ছিল কিয়ারার প্রথম জন্মদিন।

৩৪ বসন্তে পা রাখেন কিয়ারা আদভানি। সেই অনুভূতিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছিলেন তিনি। অভিনেত্রী লিখেছিলেন, ‘‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  উচ্ছ্বসিত   কিয়ারা   অভিনেত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close