বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় ১৫ মামলার আসামি লিটন গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৫:০৭ PM
গজারিয়ায় ১৫ মামলার আসামি লিটন গ্রেপ্তার

গজারিয়ায় ১৫ মামলার আসামি লিটন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী কসাই লিটনকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।

আজ রবিবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার আনারপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “লিটন কসাই বহুদিন ধরে পুলিশের ‘ওয়ান্টেড লিস্টে’ ছিলেন। লিটন মাদক ও চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য এবং এলাকায় মাদক বিস্তারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫টি মামলার সন্ধান পাওয়া গেছে।”

পুলিশের তথ্য অনুযায়ী, তিনি এলাকায় ইয়াবা বদি নামেও পরিচিত এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
 
স্থানীয় সূত্র জানায়, লিটন ও তার বাবা এক সময়ে কসাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করলেও, লিটন মাদক ব্যবসা ও চোরাকারবারীর সাথে জড়িত হওয়ায় কয়েক বছরের মধ্যেই একাধিক বাড়ি ও ভবনের মালিকসহ কোটিপতি হয়ে গেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close