
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মীর আরশাদুল হককে এই কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চট্টগ্রাম মহানগরের ৩২ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে ৮ জনকে।
এ ছাড়া সদস্য করা হয়েছে ২৩ জনকে। কেন্দ্রীয় এনসিপি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটির ৮ জন যুগ্ম সমন্বয়কারীর মধ্যে রয়েছেন, মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, মো. জসিম উদ্দিন ওপেল, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান ও নিজাম উদ্দিন। এছাড়াও ২৩ জন সদস্যের মধ্যে রয়েছেন, মোহাম্মদ ফরহাদুল আলম সবুজ, মোহাম্মদ বেলাল হোসেন, সাদিয়া আফরিন, সাহেদ ইকবাল চৌধুরী, রকিবুল হাসান, মোহাম্মদ সোহরাব চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান কাদের, লুৎফুর রহমান রোহান, অ্যাডভোকেট আবির মুহাম্মদ, মেহেদী হাসান জনি, সুব্রত পাল, ইফহামুল হক আশেক, সৈয়দ এহছানুল হক, মো. আজগর আলী (আশিক), ডা. মাহতাব উদ্দিন আহমদ, মো. এমদাদুল হক, মো. মিজানুর রহমান (নোবেল), হৃদয় দত্ত, মোহাম্মদ আজাদ,আকরাম হোসাইন বাপ্পি, মুহাম্মদ ইসমাঈল শরীফ, তাহজিব চৌধুরী ও রুহুল আমিন।
কমিটির বিষয়ে মীর আরশাদুল হক বলেন, ‘আমার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। আমি এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। চট্টগ্রাম মহানগরে এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কেন্দ্র থেকে আমাকে চট্টগ্রাম মহানগরের দায়িত্ব দেওয়া হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম