বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‎সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
জাহেদুল ইসলাম, ‎লালমনিরহাট
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২:০৪ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ২:০৯ PM

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্যাতন ও জবাই করে হত্যার প্রতিবাদে প্রেসক্লাব লালমনিরহাট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। 
‎রবিবার (১০ আগস্ট ) সকালে মিশন মোড় গোল চত্বরে প্রেসক্লাব লালমনিরহাটের আয়োজনে জেলায় কর্মরত সকল সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।
‎সমাবেশের বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সময় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়েছে, যা গণমাধ্যমের উপর একটি চরম আঘাত। লালমনিরহাটেও সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক সম্পাদক সাংবাদিক হেলাল কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছে। যদিও ইতিমধ্যে অপরাধীদের একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার হত্যাকারী ও সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার, সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকরা বিকল্প ব্যবস্থা গ্রহণসহ সকল প্রকার সংবাদ বয়কট করবে।
‎বক্তারা আরও বলেন, সাংবাদিকরা নিজেদের জন্য কখনো সংবাদ প্রচার করে না, সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, মাদকের বিরুদ্ধে সংবাদ করে। সর্বপরি সাংবাদিকরা দেশের শান্তিশৃঙ্খলা ভালো রাখার জন্যই সংবাদ প্রচার করে। এজন্যেই সাংবাদিকরা আজ মব জাস্টিস এর শিকার হচ্ছে, সাংবাদিকদের মেরে ফেলা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। যারা অন্যায়, দুর্নীতির সংবাদ প্রচার করে আজ তারাই সংবাদের শিরোনাম হচ্ছে। এমনটা চলতে থাকলে সাংবাদিকরা এই পেশা থেকে সরে আসবে। সমাবেশে বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
‎সমাবেশে সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন, সিনিয়র সাংবাদিক লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিক আহমেদুর রহমান মুকুল, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী, গাজি টিভির আলতাব হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম রতন, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না প্রমুখ।
‎এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের ব্যানারে বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম রতনের নেতৃত্বে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাংবাদিকরাও এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।
‎প্রতিবাদ সমাবেশে সঞ্চালনার দায়িত্ব পালন করেন দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ‎সাংবাদিক   হত্যা   প্রতিবাদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close