প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১:০৮ পিএম

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির উদ্যোগে ৯নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯ আগস্ট) বিকেল পাঁচ টায় ইউনিয়নের মনাইরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আহাদ মাষ্টার।
বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতীর সভাপতিত্ব ও ঢাকা মহানগর শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক হাসান জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকবুল আহমেদ রতন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা মো. কামাল হোসেন,বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসা সরকার, গোলাম মোস্তফা মিন্টু, ফিরোজ মেম্বার, জসিম উদ্দিন সরকার সহ ইউনিয়ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
স্বদেশ প্রতিদিন/কেআইকে