বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেনবাগের সেবারহাটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩০টি দোকান
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১:০৬ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ১:১৪ PM

নোয়াখালীর সেনবাগের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র সেবারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১টি প্লাইউড কারখানা ও ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩০ টি দোকান ক্ষতি হয়েছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (৯ আগস্ট) রাত ১ টার দিকে সেবারহাট পশ্চিম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়,পলি প্লাইউড কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়।

অগ্নিকাণ্ডে সেবারহাট মেটাল, বেলাল মেশিনারি, ইব্রাহিম সাইকেল, জনি মেটাল, রবি মেটাল, রিথি গ্লাস, মিজান ট্রেডার্স, খান মেটাল, বেলাল চা স্টোর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া প্রায় ৩০টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে দোকানগুলোর মালামাল এবং কারখানার মুল্যবান মালামাল ও মেশিন পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নোয়াখালী ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে তাদের সাথে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে সেনাবাহিনী,পুলিশসহ স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

 তিনি আরও জানান, এখন পর্যন্ত আগুনের প্রাথমিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে ৬ থেকে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি নির্বাপন হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে। কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  অগ্নিকাণ্ড     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close