বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
খুবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
খুবি প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১০:০৬ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। খুবির আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার (৯ আগস্ট) এই দিনটি উদযাপিত হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে শুরু হয় আলোকচিত্র প্রদর্শনী, যেখানে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতি তুলে ধরা হয়। বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল বাশার নাহিদ।

তিনি বলেন, "আজকের এই বিশেষ দিনে আমরা কেবল একটি দিবস উদযাপন করছি না, বরং আদিবাসী জনগোষ্ঠীর অদম্য স্পৃহা ও বাস্তবতাকে তুলে ধরছি। এই মানুষগুলো দীর্ঘকাল ধরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এবং ভূমির অধিকারের মতো মৌলিক ক্ষেত্রে গভীর বৈষম্য ও বঞ্চনার শিকার। তাদের জীবন সংগ্রামের এক জ্বলন্ত ইতিহাস। তবুও, প্রতিকূলতার মুখে তারা কখনও হার মানেননি। নিজেদের অস্তিত্ব, অধিকার এবং মর্যাদার জন্য তারা নিরন্তর সংগ্রাম করে চলেছেন। তাদের ভাষা, পোশাক, লোকাচার, আর লোককথার মধ্যে তারা সযত্নে ধারণ করে আছেন এক অনন্য সংস্কৃতি, যা আমাদের দেশের বৈচিত্র্য ও ঐতিহ্যের এক অমূল্য অংশ। এই সংস্কৃতি কেবল তাদের নিজস্ব সম্পদ নয়, বরং আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী ও সংগঠনের সভাপতি উইনুপ্রু চৌধুরী (মারমা)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তেমিয় চাকমা। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে নিজেদের সংকট ও সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। তাদের মধ্যে ছিলেন ২১ ব্যাচের শুভ মুন্ডা, ২৩ ব্যাচের অমিক চাকমা ও রেশমি চাকমা, ২৪ ব্যাচের লিমন মাহাতো এবং ২৫ ব্যাচের সাচিং চৌধুরী (মারমা)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমান্ত চাকমা মিশুক। আলোচনা সভার পর সন্ধ্যায় আদিবাসীদের জীবনচিত্রের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী কল্যাণ সমিতির যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  খুবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close