শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তিতাসে মানববন্ধন
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:৪৫ পিএম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কুমিল্লার তিতাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। 

শনিবার (৯ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

তিতাসের কর্মরত সাংবাদিকদের আয়োজিত ঘন্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন, দৈনিক ইত্তেফাক তিতাস প্রতিনিধি মো. নাজমুল করিম ফারুক, দৈনিক ইনকিলাব তিতাস প্রতিনিধি মো.আসলাম, দৈনিক সংবাদ তিতাস-হোমনা প্রতিনিধি মো.আবুল কাশেম ভূইয়া, দৈনিক যুগান্তর তিতাস প্রতিনিধি মো. মহসিন হাবিব, দৈনিক ভোরের কাগজ তিতাস প্রতিনিধি মো. হালিম সেকত, দৈনিক কালের কণ্ঠ তিতাস-হোমনা প্রতিনিধি মো.তাসনিম তিহামী। এসময় বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন করার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এছাড়াও সাংবাদিক জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, এস.এ ডিউক, মো: জুয়েল রানা, শরিফ আহমেদ সুমন, সামসুউদ্দিন আহমেদ সাগর,বিল্লাল মোল্লা, মো.তৌফিক, সাকিব হোসেন, মো. আলমগীর হোসেন, শাহজামান শুভ, মো. আব্দুল আজিজ, মো. রহিম, সঞ্জয়, হানিফ মিয়া ও তাজুল ইসলাম প্রমূখ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close