বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন ও দ্রুত বিচারের দাবি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:৪৩ পিএম আপডেট: ০৯.০৮.২০২৫ ২:৪৮ PM

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ভালুকা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক খান উজ্জল, সহ-সভাপতি এমএ সবুর, আতাউর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির খান, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম, কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান মনির, জহিরুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলামসহ ভালুকা উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ, র‍্যাব ও পিবিআই যৌথ অভিযানে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক হত্যা   আসাদুজ্জামান তুহিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close