বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রকে দায় নিতে হবে
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:০৯ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে উত্তাল সাতক্ষীরা।

শনিবার (৯ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’

সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, মামলা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সরকার যদি এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা না নেয়, তাহলে সব দায় দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম। বক্তব্য রাখেন জেলার ও দেশের শীর্ষ গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনের নেতারা।

বক্তারা বলেন, ‘দক্ষিণাঞ্চলে সাংবাদিক মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ স. ম আলাউদ্দীন, বেলাল হোসেনসহ বহু সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর নির্মম হামলার ভিডিও থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সম্প্রতি কলারোয়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক জাহিদুল ইসলামের উপরও হামলা হয়, সেখানেও পুলিশ নিষ্ক্রিয় ছিল।’

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের বিচার না হয়, তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন: প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমরান হোসেন (ইমু), বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, চ্যানেল ২৪-এর আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টিভির আকরামুল ইসলাম, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মাইটিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিলসহ আরও অনেকে।

বক্তারা একমত হয়ে বলেন, ‘দেশে মতপ্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আর তা সম্ভব দ্রুত বিচার ব্যবস্থা চালু ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার মাধ্যমেই।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close