শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির বাদুড় মাছ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি বাদুড় মাছ। দেখতে বাদুড়ের মতো হলেও মাছটির প্রকৃত নাম লম্বা লেজী পাপড়ি, বৈজ্ঞানিক নাম Rhinoptera javanica। স্থানীয়ভাবে এটি ‘কলা বাদুড় মাছ’ নামেও পরিচিত।

বুধবার (৬ আগস্ট) চর বিজয় সংলগ্ন সাগরে মাছটি ধরা পড়ে। এরপর আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মাছটি বিক্রির জন্য মহিপুরের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হলে স্থানীয় এক ব্যবসায়ী তা কিনে ঢাকায় পাঠিয়ে দেন। মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জেলেরা জানান, মাছটির ওজন প্রায় ২০ কেজি। দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ১ ফুট করে হলেও লেজ প্রায় ২ ফুট লম্বা। এক জেলে বলেন, “৫ দিন আগে সাগরে ইলিশ ধরতে গিয়ে এই মাছ পাই। আবহাওয়া খারাপ থাকায় রাতে ঘাটে ফিরি। সকালে আড়তে বিক্রি করি। ২৫০ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।”

মাছ ক্রেতা সরোয়ার বলেন, “এই মাছ সাধারণত আড়তে দেখা যায় না। তাই তেমন চাহিদাও নেই। দুপুরেই ঢাকায় পাঠিয়ে দিয়েছি।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি শাপলাপাতা মাছের একটি প্রজাতি। সচরাচর ধরা পড়ে না এবং ধরা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। জেলেদের এ বিষয়ে সচেতন করা হয়েছে এবং আরও করা হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বাদুড় মাছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close